উপকরণ:- মুরগির কিমা 250 গ্রাম, পেঁয়াজ কুচি 4 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, কাচা লঙ্কা কুচি 2 টেবিল চামচ, নুন স্বাদ মত, গোবিন্দভোগ চাল 100 গ্রাম, ডিম 6 টি।
প্রণালী:- চাল ভিজিয়ে রাখুন 40 মিনিট। জল ঝরিয়ে চাল খবরের কাগজে রাখুন। ভালো করে শুকনো করে নেবেন। মুরগির কিমা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিন। চাল বাদে বাকি সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। কিমার মিশ্রণ থেকে 15 টি বল তৈরি করুন। এবার ওই বলের গায়ে জল ঝড়ানো চাল মাখিয়ে কলা পাতায় ভালো করে মুড়ে নিয়ে স্টিমারে স্টিম করুন 10-12 মিনিট। মাঝে মাঝে ঘুরিয়ে দেবেন। যদি স্টিমার না থাকে তা হলে ডেকচিতে জল বসিয়ে তার ওপরে একটা চালুনি রাখুন। চালুনির গায়ে একটু তেল মাখিয়ে চিকেন বল গুলো সাজিয়ে দিন। একটা থালা ঢাকা দিন। এবার 15 মিনিট ফুটিতে দিন। ধনে পাতার চাটনি দিয়ে পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!