উপকরণ:- মিষ্টি কমলা লেবুর রস 4 কাপ, ময়দা 2 কাপ, সুজি 1 কাপ, চিনি 2 কাপ, কাজু বাদামের কুচি ½ কাপ মিল্কমেড 1 কাপ (ঘরে করা ক্ষিরের বদলে) খোয়া ক্ষীর 50 গ্রাম, মৌরি 1 চামচ, গুড়ো দুধ ½ কাপ, নারকেল বাটা ½ কাপ, ঘি বা সাদা তেল ভাজার জন্যে।
প্রণালী:- ময়দা, সুজি ভালো ভাবে মিশিয়ে তাতে আস্ত মৌরি দিন। গুড়ো দুধ ঘন করে গুলে নিন। তারপর ময়দা, সুজি , নারকেল বাটা, কাজু বাদামের কুচি, চিনি, খোয়া ক্ষীর, দুধ ও মিষ্টি কমলা লেবুর রস সহ ঘন করে মিশিয়ে নিন। খুব ভালো করে ফেটান যাতে চিনি গুলে যায়। এবার কড়াইতে ঘি বা সাদা তেল গরম করে তাতে ওই ঘন গোলা থেকে হাতা করে কিছুটা কিছুটা দিয়ে মালপোয়া ভেজে নিন। প্রতিটি মালপোয়ার ওপর মিল্কমেড ছড়িয়ে তার ওপর চেরি ফলের কুচি সাজিয়ে পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!