উপকরন :- পালং শাক , পনির , পাচমেশালি ডাল, বাটার , তেজপাতা , শুকনো লঙ্কা , কাচা লঙ্কা , পেঁয়াজ, আদা , সামান্য মিষ্টি , হলুদ, নুন, পাচ ফোড়ন , টমেটো । আলু একটা , সরষের তেল, সামান্য পরিমান কুকমীর শাহি গরম মশলা ।
পরিমান:- 500 g পালং শাক , 200 g পাচমেশালি ডাল, পানির 100 g , একটা আলু ছোট ছোট করে কেটে নিতে হবে । শুকনো লঙ্কা দু-পিস । আদা পরিমান মত পেস্ট করে নিতে হবে । পরিমান মত, নুন হলুদ নিতে হবে । একটা টমেটো ছোট ছোট করে কেটে নিতে হবে । পেঁয়াজকে জিরি জিরি করে কুচিয়ে নিতে হবে ।
পদ্ধতি:- প্রথমে , ডালকে উষ্ণ-গরম জলে ধুয়ে নিয়ে আদা সেদ্ধ করে নিতে হবে । সেটা কড়াইতে ও হতে পারে বা প্রেসার কুকারে । তবে পুরো সেদ্ধ করা যাবে না । এবার পালং শাককে কুচিয়ে ভালো করে ধুয়ে রাখতে হবে । আলুটাকে হালকা সেদ্ধ করে রাখতে হবে ।
এবার, কড়াইতে পরিমান মত সরষের তেল দিতে হবে । পনির গুলো পরিমান মত নুন ও হলুদ মাখিয়ে হালকা করে ভেজে রাখতে হবে । এবার , অবশিষ্ট তেলে , দুটো তেজপাতা ,দুটো শুকনো লঙ্কা ও পাচ ফোড়ন দিতে হবে । এবার, ফোড়নকে নাড়া চাড়া করে তাতে পেঁয়াজ কুচিকে হালকা লাল করে ভাজতে হবে । এরপরে টমেটো কুচিগুলোকে দিয়ে সেদ্ধ আলুকে দিয়ে ভালো করে নাড়া চাড়া করে পারং শাক দিয়ে নাড়া চাড়া করে আধ সেদ্ধ করা ডাল দিয়ে দিতে হবে । পরিমান মত নুন ও হলুদ দিতে হবে । এরপরে , গ্যাসের ওভেনের আগুনকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে । এরপরে ঢাকনা নামিয়ে নাড়া চাড়া করে মাখা মাখা হয়ে গেলে ভাজা পনির গুলো দিয়ে সামান্য বাটার , সামান্য গরম মশলা ও সামান্য পরিমান মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে । তৈরি হয়ে গেল পালং পনির ডাল মাখনি ( তবে এক্ষেত্রে মনে রাখবেন, এটা মাখা তৈরি হবে ) ।
English Meaning:-
Ingredients:- Spinach, Paneer, Pachamesali Dal, Butter, Bay leaves, Dry Chillies, Raw Chillies, Onion, Ginger, Little Sweet, Turmeric, Salt, Pacha Phodan, Tomato. One potato, mustard oil, a little kukmir shahi garam masala
Procedure:- First, wash the dal in hot water and boil the ginger. It can be done in a pan or in a pressure cooker. But it cannot be cooked completely. Now chop the spinach and wash it well. Potato should be lightly boiled.
Now, add some mustard oil to the pan. The paneer should be lightly fried with salt and turmeric. Now, in the remaining oil, two bay leaves, two dry chillies and five pods should be added. Now, stir the pan and fry the onions until light red. After that, add the chopped tomatoes to the boiled potatoes and stir well and add parang greens and add half boiled dal. Salt and turmeric should be given in quantity. Next, reduce the flame of the gas oven and cover it with a lid. After that, take down the lid and stir and when the dough is kneaded, add a little butter, a little hot spice and a little amount of sweet with the fried paneer. Spinach paneer dal makhni is ready (but remember in this case, it will be makha).
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!