জাফরানী ফুলকপি

 উপকরণ;- ফুল কপি 1/2 কেজি,  আলু 1 টি,  টক দই 1/2 কাপ,  রসুন বাটা 1 চা চামচ,  আদা বাটা 1 চা চামচ,  লঙ্কা গুড়ো 1 চা চামচ,  হলুদ 1/2 চামচ,  পেঁয়াজ কুচি 3 টি,  বাদাম তেল 1/2 টেবিল চামচ,  কেশর এসেন্স 1/2 চা চামচ, ছোলার ডাল 2 চামচ,  শা জিরে 1/2 চামচ,  জিরে 1/2 চা চামচ,  ছোটো এলাচ 3 টি,  কাজুবাদাম 1 টেবিল চামচ , পোস্ত বাটা 1 টেবিল চামচ,  নারকেল বাটা 2 টেবিল চামচ, ধনেপাতা কুচি 1 চামচ,  নুন স্বাদমত ।

প্রণালী: ফুল কপি ও আলুর টুকরো কেটে নিন। করাতে তেল গরম করে পেঁয়াজ সোনালী করে ভেজে তুলে নিয়ে আলু, ফুল কপি ভেজে তুলে ঝড়তে দিন। দইতে আদা,রসুন,ধনেপাতা, কাচা লঙ্কা , নুন মিশিয়ে ভালো করে ফেটিএ নিন। ফেটানো দই আলু কপিতে মিশিয়ে 10 মিনিট রাখুন। শুকনো করাইতে ছোলার ডাল ভেজে নিন। ছোটো এলাচ, জিরে, শাজিরে, কাজু, পোস্ত, নারকেল একসঙ্গে বেটে নিন। করাতে তেল গরম করে দই মাখানো আলু কপি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন ফুটে উঠলে 2 কাপ জল ও বাটা মসলা দিন। ঝোল গারো হলে পেঁয়াজ ভাজা ও কেশোরী এসেন্স দিয়ে নামিয়ে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ