উপকরণ:- মুলো 2 টি, বেগুন 1 টি, সিম 10-12 টি, আলু 4 টি, নারকেল কোরা ছোটো একটি মালা, বড়ি 12-24 টি, সর্ষে 3 চামচ, ধনে, পাচফোড়ন, আদা বাটা 1 চামচ, তেজ পাতা 2 টি, দুধ 1 কাপ, তেল বা ঘি পরিমাণ মতো, নুন ও চিনি আন্দাজ মতো।
প্রণালী:- কড়ায় তেল গরম হলে বড়ি ভেজে তুলে রাখুন। মুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বি করে কাটুন। বাকি অন্যান্য সবজি একইভাবে কাটুন । করাইতে মুলো ও আলু দিয়ে কম আঁচে চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। তারপর অন্য সবজি দিয়ে নাড়াচারা করে চাপা দিন। ধনে, সর্ষে বাটা জলে গুলে ছেকে মশলার জল কড়াইতে ঢেলে দিন। সবজি সেদ্ধ হয়ে এলে নুন দিয়ে অন্য পাত্রে ঢেলে রাখুন। এইবার সম-পরিমাণ মতো পাচফোড়ন ও সর্ষে শুকনো সিলে আধ বাটা করে নিন। কড়াইতে ঘি গরম করে তেজ পাতা, সর্ষে , পাচফোড়ন বাটা দিয়ে তরকারি ঢেলে দিন। এতে নারকেল কোরা ও আন্দাজ মতো চিনি দিয়ে ফুটতে দিন। নামাবার আগে আদা বাটা ও দুধ দিয়ে নামিয়ে নিন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!