উপকরন :- রাং এর মাংস গ্রাম , টক দই 100 গ্রাম , পেঁয়াজ 100 গ্রাম, আদাবাটা 2 চা চামচ, সাদা তিল 2 চা চামচ, ধনে জিরেবাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চামচ, গরম মশলা 4 গ্রাম, কাজুবাদাম 25 গ্রাম, কেশর সামান্য। ( দুধে ভেজানো) , গোলমরিচ গুড়ো 1 চা চামচ, রসুন 2 কোয়া , লেবুর রস অল্প, নুন ও তেল প্রয়োজন মত ।
প্রনালি :- মাংস ধুয়ে দই ও নুন মাখিয়ে ঘন্টা দুয়েক রেখে দিন । তিল ও গরমমশলা তাওয়ায় সেকে গুড়িয়ে নিন , পেঁয়াজ কুচিয়ে রাখুন । প্রেসার কুকারে তেল গরম করুন । গরমমশলা থেতো করে কুকারে দিন । পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজুন । মাখা মাংস , দই, বাকি সব বাটা মশলা বাটা ও সাদা তিল গুড়ো দিয়ে 10-15 মিনিট ধরে কষে নিয়ে 1 কাপ জল ও পাতিলেবুর রস দিয়ে প্রেসার কুকার বন্ধ করুন ।মিনিট পনেরো পরে আচ থেকে নামিয়ে মাংস সিদ্ধ হলে কাজুবাদাম ভেজে উপরে ছড়িয়ে দিন । কেশর ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!