উপকরণ:- পুদিনা 100 গ্রাম, পনির 500 গ্রাম, ব্রেড ক্রামাস 50 গ্রাম, গরম মসলা পাউডার 1 চিমটে , নুন 1 ছোটো চামচ, কাচা লঙ্কা কুচি 3/4 ছোটো চামচ, ধনে পাতা কুচি 2 ছোটো চামচ, কর্ণ ফ্লাওয়ার 30 গ্রাম, লেবু 4 টি, তেল ভাজার জন্যে।
প্রণালী:- লেবু বাদ দিয়ে চটকানো পনিরে সমস্ত সামগ্রী ভালো করে মেশান । এই মিশ্রণকে 16 টি সমান ভাগে ভাগ করে নিয়ে টিকিয়ার মত সাইজ করে নিন। তেল গরম করুন ও টিকিয়াগুলি ওতে দিয়ে সোনালী বাদামী ও কড়কড়ে করে ভেজে নিন। সমস্ত টিকিয়াগুলি ভাজা হয়ে গেলে, শশাকুচি ও সস দিয়ে পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!