দুধ মুরগি

উপকরণ:- মুরগি 750 গ্রাম,  দুধ আধ কাপ,  বাদাম তেল 3 কাপ,  পেঁয়াজ 2 টি (মাঝারি) , ধনে 2 চা চামচ,  জিরে 1 চা চামচ,  কারিপাতা 1 গোছা , শুকনো লঙ্কা 4 টি,  তেজ পাতা 1 টি,  নারকেল 1 টি (মাঝারি) ।

প্রণালী:- শুকনো চাটুতে ধনে,  জিরে, কারিপাতা, শুকনো লঙ্কা , তেজ পাতা দিয়ে ভেজে মিহি করে গুড়িয়ে নিন। নারকেল কুরে গরম দুধের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। মিক্সিতে দিয়ে বেশ করে মিশিয়ে বার করে ছেকে নিন। মুরগিতে আধ কাপ তেল,  শুকনো মশলার গুঁড়ো ও আন্দাজ মত নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রেখে দিন। কড়াইতে বাকি বাদাম তেল দিয়ে পেঁয়াজ কুচিয়ে অল্প বাদামি করে ভেজে নিন। এতে মশলা মাখানো মুরগি দিয়ে কষুন । অল্প আঁচে রান্না করুন ও মাঝে মাঝে ঢাকা দিন । মাংস নরম হলে নারকেল ও দুধের মিশ্রণ দিন। কম আঁচে মিনিট পাঁচেক রান্না করে নামান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ