মুর্গ ভর্তা

 উপকরণ:- মুরগি 400 গ্রাম, ক্যাপসিকাম 100 গ্রাম,  টমেটো 200 গ্রাম,  পেঁয়াজ 2 টি ( কুচানো) , আদা বাটা 4 টেবিল চামচ,  গরম মসলা গুঁড়ো 2 চা চামচ,  নুন স্বাদমত।

প্রণালী:- মুরগি টুকরো করে ধুয়ে নুন,  আদা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করুন। প্রেসার কুকার থেকে মুরগির সিদ্ধ টুকরো বার করে হার থেকে মাংস ছাড়িয়ে রাখুন। লম্বা ও চৌকো টুকরোয়ে ক্যাপসিকাম ও টমেটো কেটে নিন। ননষ্টিক ফ্রাইপ্যানে চার টেবিল চামচ চিকেন স্টক ঢেলে তাতে সবজি ও মুরগির টুকরো দিয়ে গরম মসলা ও স্বাদমত নুন দিয়ে ঢাকা দিন। মিনিট পাঁচেক রান্না হলে নামান। গরম গরম পরিবেশন করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ