দিলপসন্দ মসলা দই

উপকরণ:- ঘরে পাতা দই বা টক দই 2 গ্লাস,  সাদা নুন,  বিট নুন,  চিনি,  রুচিমত , লাল লঙ্কার গুঁড়ো সামান্য। শুকনো খোলায়ে ভাজা জিরে ও গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ করে কাচা পেঁয়াজকুচি বা অল্প ভাজা পেঁয়াজকুচি 1/2 কাপ,  ধনেপাতার মিহি কুচি 2 চামচ,  কিসমিস ও কাজুবাদাম বড় 1 চামচ করে,  গন্ধরাজ লেবুর রস 1 চামচ।

প্রণালী:- কিসমিস জলে ভিজিয়ে নেবেন। কাজু দু-টুকরো করে নেবেন। সামান্য জল সহ দই, নুন,  বিটনুন ও চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিন। কিসমিস-কাজু ধনে পাতার মিহি কুচি ও লেবুর রস ছড়ান । কাচা বা অল্প ভাজা পেঁয়াজ ইচ্ছে হলে দিতে পারেন।

________________________________________________

এবং আমাদের official সাইট ফলো করতে ভুলবেন না 👇

Website:- https://foodloverskitchenbengali.blogspot.com/?m=1

Youtube:- https://youtube.com/@Cooking_WITH_SIPRA?si=hwKHUipsuNEashZV

Facebook:- https://www.facebook.com/profile.php?id=61551658567453&mibextid=ZbWKwL

Instagram:- https://instagram.com/cooking_with_sipra?igshid=OGQ5ZDc2ODk2ZA==

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ