উপকরণ:- দই এর মিশ্রণ: টক দই 250 গ্রাম, জিরে ভাজার গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো ও নুন আন্দাজ মত।
বড়ার জন্য :- ডিম 3 টি, চিজ কিউব 1 টি, মাঝারি পেঁয়াজ 1 টি, চিলিসস সিকি চা চামচ, নুন ও তেল আন্দাজমত ।
গোলার জন্য :- রসুন বাটা 5-6 কোয়া , বেসন সিকি কাপ, বেকিং পাউডার, লঙ্কাগুঁড়ো ও নুন স্বাদমত।
প্রণালী:- ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিন। চিজ কিউব কুরে নিয়ে সেদ্ধ ডিমের সঙ্গে চটকে নিন। ওর সঙ্গে আন্দাজ মত নুন ও চিলিসস দিয়ে চটকে ছোট ছোট গোল বড়া তৈরি করে সাজিয়ে রাখুন। বেসনের সঙ্গে রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ,বেকিং পাউডার ও আন্দাজ মত নুন দিয়ে পাতলা গোলা তৈরি করুন।
এবার কড়াইতে তেল গরম হলে ডিমের বড়া গুলি একটি একটি করে ভেজে নিন। টকদই-এর সঙ্গে আন্দাজমত নুন দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। বড়াগুলো ফেটানো দইয়ে ডুবিয়ে দিন। পরিবেশন করার সময়ে বড়ার ওপর একটু করে দই দিয়ে তাতে জিরে গুঁড়ো ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিন।
________________________________________________
Official channels
.jpeg)
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!