চিংড়ি মাছের মালাইকারি

 উপকরণ:- খোসা ছাড়ানো বাগদা চিংড়ি 500 গ্রাম, পেঁয়াজ বাটা 2 টি,  আদাবাটা 3 চামচ,  রসুন বাটা 1 চামচ,  জিরে গুড়ো 1 চামচ,  হলুদ গুড়ো 1 চামচ , লঙ্কা গুড়ো 1 চামচ,  নারকেল কোরা 1 কাপ,  তেজ পাতা 4-5 টি,  গরম মসলা,  নুন আন্দাজ মত এবং সর্ষের তেল পরিমাণ মত। 

প্রণালী:- প্রথমে মাছ গুলো ভেজে একটি পাত্রে রাখুন। কড়াইতে তেল দিয়ে তাতে তেজ পাতা, পেঁয়াজ, আদা ও রসুন বাটা এক সঙ্গে দিয়ে লাল করে ভাজুন । এবার তাতে নারকেল কোরা দিয়ে সব মসলা দিয়ে দিন। মসলা ভালো করে কষা হলে তাতে ভাজা মাছ দিয়ে নাড়া চাড়া করে সামান্য জল দিতে হবে.। এবার জল ফুটে সামান্য কষা হলে গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ