উপকরণ:- কই মাছ 500 গ্রাম, সর্ষের তেল 200 গ্রাম, গুঁড়ো হলুদ 1 চা চামচ, গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেজ পাতা 1 টি, টক দই 50 গ্রাম, নুন স্বাদ অনুযায়ী, কাচা লঙ্কা 6 টি।
প্রণালী:- মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখুন। করাতে খানিকটা তেল গরম করে মাছ গুলোকে হালকা করে ভেজে তুলে রাখুন। এবার করাতে বাকি তেল টুকু দিয়ে তেল গরম হলে ওর মধ্যে তেজ পাতা ও দুটি কাচা লঙ্কা চিরে ফোরোন জিরে আদা বাটা দিন। আদা বাটা, ধনে, হলুদ, লঙ্কা গুরো অল্প জলে গুলে করাতে দিয়ে কষে নিন। এরপর দই ফেটিয়ে দিয়ে খানিকটা কষে এক কাপ জল, পরিমান মত নুন ও বাকি কাচা লঙ্কা গুলোকে আস্ত ওর মধ্যে দিন। ঝোল ফুটতে শুরু করলে কই মাছ গুলোকে করার দিয়ে খানিকটা ফোটার পর জল যখন শুকিয়ে আসবে ও তেল ভেসে উঠবে তখন করা নামিয়ে একটি পাত্রে মাছ ঢেলে রাখুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!