উপকরন:- মুরগির পাজরের টুকরো 6 টা , দই তিন চতুর্থাংশ কাপ , বড় পেঁয়াজ 1 টা ( খোসা ছাড়িয়ে কুচানো ) , রসুন কোয়া 3 টে ( খোসা ছাড়িয়ে কুচানো ) । কাচা লঙ্কা 3 টে , ধনেপাতা বাটা 1 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, দারুচিনি 1 ইঞ্চি, ছোট এলাচ 5 টা , আদাবাটা 1 চা চামচ, নুন 1 চা চামচ, গোলমরিচ গুড়ো 1 চা চামচ, জাফরান গুড়ো আধ চামচ ( আধ কাপ গরম জলে ভেজানো ) ।
প্রণালী :- প্রত্যেকটা মুরগির টুকরোর গায়ে সরু ছুরি দিয়ে চিরে নিন । একটা পাত্রে দই , পেঁয়াজ, রসুন, কাচা লঙ্কা কুচি , ধনেপাতা একত্রে খুব ভালো করে ফেটিয়ে নেবেন । এই মিশ্রনটা যেন খুব মসরীন হয় । মিশ্রনটা মুরগির মাংসের গায়ে মাখিয়ে চার ঘন্টা ভিজিয়ে রাখবেন । নন স্টিক প্যানে আচে চাপান । ঘি দিন । গরম হলে মুরগির টুকরোগুলো মশলা থেকে তুলে ঘি-এ বাদামি করে দশ মিনিট ভেজে নিন । জাফরান ছাড়া বাকি সব মশলা দিয়ে আরও মিনিট তিনেক ভাজুন । এই সময়ে ক্রমাগত নাড়তে থাকবেন । জাফরান ও মুরগিতে মাখানো মশলাটা এর মধ্যে ঢেলে দিন । আভেন আগে থেকে 190 ডিগ্রি সেন্টিগ্রেড বা 375 ডিগ্রি ফারেহাইট তাপমাত্রায় গরম করে রাখবেন । একটা বেকিং পাত্রে মাংসটা ঢেলে , সেটা কুড়ি মিনিট বেক করুন। দেখবেন মাংসটা সেদ্ধ হয়েছে ও ঝোলটা মাখা মাখা হয়ে গেছে । বার করে গরম গরম পরিবেশন করুন ।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!