উপকরন :- মাটির হাড়ি বা মালশা 1 টা খাসির মাংস 500 গ্রাম ( কবাবের মতো করে কাটা ) , বড় পেঁয়াজ কুচানো 1 টা , আদাবাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা বাটা 8-10 টি , ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, তেজপাতা 2 টি , ছোট এলাচ 3 টি , বড় এলাচ 1 টি , জয়তিরী গুড়ো 1 চা চামচ , লবঙ্গ 3 টি , দারচিনি 2 টি বড় কাঠি , জিয়ফল বাটা 1 ভাগ , টকদই 150 গ্রাম , তেল ভাজার মত , ধনেপাতা কুচি , পেঁয়াজ কুচি ও লেবুর টুকরো সাজাবার জন্য।
পদ্ধতি :- গরম মশলা বেটে নিন । টক দই এ সব বাটা মশলা ও গুঁড়ো মশলা ফেটিয়ে মাংসে মাখিয়ে পাচ থেকে ছ ঘন্টা রাখুন । কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি লাল করে ভেজে মশলা মাখানো মাংসেতে ঢেলে মাঝারি আচে হাড়িটা চাপিয়ে ঢাকা দিয়ে দিন । মাংসের জল শুকিয়ে মাংস সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিন । হাড়ির নিচটা ধরে গেলে নেড়ে চেড়ে দেবেন । কবাবের মত গড়ে পেঁয়াজ, ধনেপাতা ও লেবুর রস টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!