ডিমের মাঞচুরিআন রান্না :-
ডিমের মাঞচুরিআন তৈরির জন্য যা যা উপকরণ দরকার-
1) 4 টে ডিম
2) 1 টা কেপসিকাম
3) 1 টা টমেটো
4) 4 টে কাচালঙকা
5) 1 টা বড়ো পেঁয়াজ
6) আদা ও রসুন
7) ধনে ও জিড়ে গুঁড়ো
8) লঙ্কা গুঁড়ো
9) নুন
10) হলুদ গুঁড়ো
11) টেমটো সস
12) পনির 100 গ্রাম
13) ধনে পাতা
14) রিফাইন তেল
15) গোটা ও গুঁড়ো গড় মশলা
16) গোটা তেজপাতা দুটো
17) গোটা জিড়ে
এবার রান্নার পদ্ধতি:
1st step:
প্রথমে 4 টে ডিম সেদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে তারপর নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে , পনির চৌকো চৌকো মাঝারি আকারে কেটে রাখতে হবে ,ধনে পাতা কুচিয়ে একটা পাত্রে রাখতে হবে ,কেপসিকাম ও টমেটো ও পেঁয়াজ ফালি ফালি করে কেটে রাখতে হবে , আদা ও রসুন পেস্ট করে রাখতে হবে , কাচালঙকা 4টে চিড়ে একটি পাত্রে রাখতে হবে , এক একটি মশলা এক একটি পাত্রে রাখতে হবে ।
2nd step:
পেনে তেল ঢেলে , গ্যাস জালিয়ে, তেল গরম করে নিয়ে ,ওই গরম তেলে টুকরো করে কাটা পনিরগুলিকে হালকা লাল করে ভেজে রাখতে হবে (এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পনিরের টুকরো গুলি যেন ভেঙে না যায়) ।
3rd step:
পনির ভাজা হয়ে গেলে সেগুলিকে একটি পাত্রে তুলে রেখে ওই গরম থাকা তেলের মধ্যেই ডিমগুলিকে ভাজতে হবে ।
4th step (এটাই last step তাই এই step এর মধ্যেই সব আলোচনা করা হবে) :
ডিমগুলি ভাজা হয়ে গেলে সেগুলিকে একটি পাত্রে তুলে রেখে ওই বেচে থাকা তেলের মধ্যে গোটা গড় মশলা ,জিড়ে ও দুটো তেজ পাতা ফোড়ন দিতে হবে তারপর ওর মধ্যে ফালি করে থাকা পেঁয়াজ, কেপসিকাম ও টমেটো দিয়ে 1 মিনিট মিডিয়াম আচে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 1tsp ধনে গুঁড়ো ,1 tsp জিড়ে গুঁড়ো ,1 tsp লঙ্কা গুঁড়ো,1 tsp আদা বাটা , 1 tsp হলুদ গুঁড়ো ও 1 tsp রসুন বাটা এবং স্বাদ মতো লবন দিয়ে এই উপকরণগুলিকে কষিয়ে নিতে হবে । কষানোর পর টুকরো করে ভেজে থাকা পনির ও ভেজে থাকা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে । তারপর অল্প পরিমাণে জল দিয়ে অল্প আচে রান্না করতে হবে । যখন জলটি ফুটে উঠবে তখন তার মধ্যে 1 tsp গুঁড়ো গড় মশলা ও 2 tsp টমেটো সস দিতে হবে । তারপর হালকা নাড়াচাড়া করে রেসিপিটি মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিতে হবে।
সুস্বাদু ডিমের মাঞচুরিআন একদম তৈরি ।
___________________________________________________
ভেটকি মাছের ফুলকপির রোস্ট :-
ভেটকি মাছের ফুলকপির রোস্ট বানানোর জন্য যা যা উপকরণ দরকার -
ভেটকি মাছের কিলে 5-6 পিস , ফুলকপি ,টমেটো, কড়াইশুটি ,আতপ চাল ,বেসন , পেঁয়াজ , পোসতো , লঙ্কার গুঁড়ো ,কাচালঙ্কা, নুন , হলুদ , রিফাইন তেল , সরষের তেল , কাশমিরি মিরিচ , কাজুবাদাম , জিরে গুঁড়ো , আদা , গরম মশলা , তেজপাতা,গোটাগরম মশলা , গোটা জিরে ।
পদ্ধতি-
1st step
প্রথমে , মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে । এরপরে হালকা নুন হলুদ মাখিয়ে রাখতে হবে । ফুলকপিকে মাঝারি সাইজ করে কেটে হালকা গরম জলে ভাপিয়ে রাখতে হবে । এরপরে , একটি ফ্রাইং প্যানে মাছগুলোকে হালকা লাল করে ভেজে রাখতে হবে । এরপরে , একটি পাত্রে পরিমান মতো আতপ চাল, বেসন, লঙ্কার গুঁড়ো ,পরিমান মতো নুন - হলুদ মাখিয়ে রাখতে হবে । এরপরে , ফ্রাইং প্যানে পরিমান মত রিফাইন তেল দিয়ে ভাপানো ফুলকপিগুলোকে বেসনে চুবিয়ে চুবিয়ে পকোড়ার মত ভেজে রাখতে হবে । এরপরে , পোসতো ও তিলকে একসাথে বেটে রাখতে হবে ( এক্ষেত্রে মনে রাখতে হবে পোসতোর পরিমান একটু বেশি ও তিল একটু কম নিতে হবে ।) চারপিস কাচালঙ্কাকে চিরে রাখতে হবে । টমেটো কুচি কুচি করে নিতে হবে , পেঁয়াজও কুচি কুচি করে নিতে হবে । এরপর, একটি পাত্রে 1 চা চামচ জিরে গুঁড়ো , 2 চামচ ধনে ,1 চা চামচ আদা বাটা , 1 চা চামচ লঙ্কার গুঁড়ো , 1 চা চামচ হলুদ, পরিমান মতো নুন , 1 চা চামচ গরম মশলা , 1 চা চামচ কাশমিরি মিরিচ , সামান্য পরিমানে চিনি ও জল দিয়ে মিশিয়ে রাখতে হবে ।
2nd step
এরপরে , একটি ফ্রাইং প্যানে পরিমান মতো সরষের তেল দিতে হবে । তেল গরম হলে , একটা তেজ পাতা ও গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে । এরপরে , কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়া চাড়া করতে হবে । টমেটো কুচি দিয়ে নাড়া চাড়া করতে হবে । হালকা সেদ্ধ হয়ে গেলে আগের থেকে মেশানো মশলার উপকরণগুলো তেলে দিয়ে ভালো করে কষতে হবে , মশলা থেকে তেল ছেড়ে গেলে , পরিমান মতো জল ঢেলে দিতে হবে । এরপরে জল ফুটে গেলে , ফুলকপির পকোড়া গুলি একটা একটা করে ছেড়ে দিতে হবে । এরপরে , হালকা নেড়ে চেড়ে অল্প জল ঢেলে দিতে হবে । জল ফুটে উঠলে পরে ভাজা মাচগুলো ওতে দিয়ে দিতে হবে । গ্যাসের আগুন ধিমি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । এক-মিনিট পর ঢাকনা খুলে ওতে তিল-পোসতো ও চার পিস কাচা লঙ্কা দিয়ে দিতে হবে । সামান্য পরিমান গরম মশলা ছড়িয়ে দিতে হবে ও একটু নাড়া চাড়া করতে হবে । ফুটে উঠলে নামিয়ে দিতে হবে । অবশ্যই মনে রাখতে হবে ,এই রেসিপিটি মাখা মাখা হবে ।
___________________________________________________
আমোদি মাছের ঝাল :-
আমোদি মাছের ঝাল বানানোর জন্য যা যা উপকরণ দরকার-
আমোদি মাছ, কালোজিরে , জিরে , পরিমান মত নুন , হলুদ, লঙ্কার গুঁড়ো বা কাচা লঙ্কা , সরিষার তেল , সামান্য ধনে পাতা কুচি ।
পদ্ধতি:-
আমোদি মাছকে ভালো করে ধুয়ে নিতে হবে , আমোদি মাছের মাথা গুলো ফেলে দিতে হবে , কারন মাথাতে পাথর থাকে । এবার, আমোদি মাছকে একটি পাত্রে নিয়ে তাতে সরষের তেল , সামান্য হলুদ , পরিমান মতো নুন ,পরিমান মতো জিরে ,পরিমান মতো লঙ্কার গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে । এবার, একটি ফ্রাইং প্যানে সামান্য তেল দিতে হবে । তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাছকে কড়াইতে ঢেলে দিতে হবে । তবে গ্যাসের আচকে লো করে দিতে হবে । এবার, যে পাত্রে মাছকে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই পাত্রে সামান্য জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । তবে মাঝে মধ্যে হালকা করে মাছকে এপিট-ওপিট করে নাড়িয়ে দিতে হবে । জল টেনে গেলে তাতে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিতে হবে ।
___________________________________________________
লটে মাছের পকোড়া :-
লটে মাছের পকোড়া বানানোর জন্য আমাদের যা যা উপকরণ দরকার-
পাঁচশো গ্রাম লটে মাছ , একটা পেঁয়াজ ,আদা কুচি , রসুন, নুন ,হলুদ, ধনে পাতা ,আতপ চাল , একটা আলু সেদ্ধ, রিফাইন তেল, ব্যাসন ,কাচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো ,ধনে পাতা কুচি ।
পদ্ধতি-
প্রথমে লটে মাছকে হালকা সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে একটা পাত্রে মাছগুলোকে রাখতে হবে । ধনে পাতা কুচিয়ে রাখতে হবে একটি পাত্রে ।এরপরের কাজ হল , পেঁয়াজ কুচি করতে হবে , দুটো কাচা লঙ্কাও কুচি করে নিতে হবে , একটা ছোটো আকারের টমেটো কুচিয়ে রাখতে হবে । সামান্য পরিমাণে আদা ঘষে নিতে হবে । এক চা চামচ রসুন বাটা লাগবে । সামান্য আতপ চালের গুড়োর সাথে এই সব উপকরণ গুলো মিশিয়ে এবং সেদ্ধ করা লটে মাছ মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে । অন্য একটি পাত্রে ব্যাসন গুলিয়ে রাখতে হবে এবার ওই ব্যাটার থেকে ছোটো ছোটো করে হাতে চ্যাপটা করে সেপ করে নিতে । তারপর ফ্রাই পানে তেল ঢেলে , তেল গরম হলে সেপ করা পকোড়া গুলিকে ব্যাসনে চুবিয়ে তেলে দিয়ে হালকা আচে লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি লটে মাছের পকোড়া ।
___________________________________________________
রুপসী দই কাতলা রেসিপি :-
রুপসী দই কাতলা বানানোর জন্য যা যা উপকরণ দরকার-
রুই মাছের ফিলে 5-6 পিস । পোস্ত-তিল পরিমান মতো । ( এক্ষেত্রে পোস্ত 10 g হলে সাদা তিল 5 g ) । কাচা লঙ্কা 6 পিস । পেঁয়াজ দুটো বড়ো । (এক্ষেত্রে পেঁয়াজ পেস্ট করে নিতে হবে) । রসুন 2 চা চামচ, ক্যাপসিকাম বড়ো 1 পিস , নুন পরিমানমতো , হলুদ, রিফাইন তেল, সরষের তেল । কাজু বাটা 10 g , 1 চা চামচ গরম মশলা , 1 টা ছোটো বাটার । গোটা তেজপাতা -2 পিস । ছোটো এলাচ 4 পিস । টক দই 100 g । সামান্য পরিমান চিনি ।
পদ্ধতি-
প্রথমে মাছ-গুলোকে ভালো করে ধুয়ে তাতে পরিমানমত নুন-হলুদ মাখিয়ে রাখতে হবে । এবার ক্যাপসিকামকে পিস পিস করে ধুয়ে কেটে রাখতে হবে । সামান্য গুড়ো-গরম-মশলা তাতে মেশাতে হবে । এবার, একটি পাত্রে পরিমানমত রিফাইন তেল ঢেলে ভালো করে গরম করে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে । এবার , অন্য একটি পাত্রে সামান্য পরিমান সরষের তেল দিতে হবে । তেল গরম হয়ে গেলে তাতে ছোট এলাচের মুখ গুলো ফাটিয়ে দিয়ে দিতে হবে । তারপরে তেজপাতা দুটো ফোড়ন দিতে হবে । এরপরে , ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিতে হবে । হালকা-নাড়া-চাড়া করার পর মিশিয়ে রাখা মশলা ঢেলে দিতে হবে । এর সাথে চেরা কাটা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে । এতে সামান্য পরিমান মিষ্টি দিতে হবে । এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে । তেল ছেড়ে গেলে তাতে সামান্য উষ্ণ-গরম জল ঢেলে দিতে হবে । এবার, এতে তিল ও পোস্ত মিক্স করতে হবে । এবং মাছ-গুলোকে ঐ গ্রেভি করা মশলাতে ছেড়ে দিতে হবে । হালকা নাড়া-চাড়া করে সামান্য উষ্ণ গরম জল দিয়ে ওভেনের আচটাকে কমিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিতে হবে । 1 মিনিট পরে ঢাকনাকে উঠিয়ে কাজু-বাটা ও টক দই দিয়ে 2 সেকেন্ড নাড়া-চাড়া করে নামিয়ে দিলেই তৈরি রুপসী দই কাতলা । তবে এক্ষেত্রে মনে রাখতে মশলাতে কোন লঙ্কার গুঁড়ো ও হলুদ ব্যবহার করা যাবে না ।
___________________________________________________
দেখার জন্য ধন্যবাদ
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!