বাহারি পনির খিচুড়ি

 উপকরন :- গোবিন্দভোগ চাল 2 কাপ , সোনামুগ 2 কাপ , ভেজানো ছোলার ডাল 2 কাপ । কাজু ও কিসমিস পরিমান মত।  নুন ও চিনি পরিমান মত।  হলুদ 2 চা চামচ  , আদা বাটা 2 চা চামচ, । পনীর চৌকো করে কাটা 150 g । গোটা জিরে 1 চামচ,  তেজপাতা 2 টো , জিরে গুড়ো 2 চা চামচ,  কাচা লঙ্কা 5-6 টা । দারচিনি টুকরো 1 চা চামচ,  সাদা তেল 2 টেবিল চামচ,  ঘি 1 টেবিল চামচ। 

পদ্ধতি:- কড়াইতে সাদা তেল গরম হলে পনির ভেজে তুলে রাখতে হবে । এবার, তেলে তেজপাতা , গোটা জিরে , দারচিনি ফোড়ন দিতে হবে । এরপর মুগডাল ভেজে ধুয়ে রাখতে হবে । তারপর,  মুগডাল ভেজানো ছোলার ও চাল দিয়ে নেড়ে নুন, হলুদ, কাচা লঙ্কা , আদা বাটা , জিরে গুঁড়ো , কাজু-কিসমিস দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে । ভালো ভাজা হয়ে গেলে পরিমান মত জল দিয়ে ঢাকা দিতে হবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ