ভেটকি মাছের ফুলকপির রোস্ট

 ভেটকি মাছের ফুলকপির রোস্ট বানানোর জন্য যা যা উপকরণ দরকার -

ভেটকি মাছের কিলে 5-6 পিস , ফুলকপি ,টমেটো, কড়াইশুটি ,আতপ চাল ,বেসন , পেঁয়াজ , পোসতো , লঙ্কার গুঁড়ো ,কাচালঙ্কা, নুন , হলুদ , রিফাইন তেল , সরষের তেল , কাশমিরি মিরিচ , কাজুবাদাম , জিরে গুঁড়ো , আদা , গরম মশলা , তেজপাতা,গোটাগরম মশলা , গোটা জিরে ।

পদ্ধতি-

 1st step

প্রথমে , মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে । এরপরে হালকা নুন হলুদ মাখিয়ে রাখতে হবে । ফুলকপিকে মাঝারি সাইজ করে কেটে হালকা গরম জলে ভাপিয়ে রাখতে হবে । এরপরে , একটি ফ্রাইং প্যানে মাছগুলোকে হালকা লাল করে ভেজে রাখতে হবে । এরপরে , একটি পাত্রে পরিমান মতো আতপ চাল, বেসন, লঙ্কার গুঁড়ো ,পরিমান মতো নুন - হলুদ মাখিয়ে রাখতে হবে । এরপরে , ফ্রাইং প্যানে পরিমান মত রিফাইন তেল দিয়ে ভাপানো ফুলকপিগুলোকে বেসনে চুবিয়ে চুবিয়ে পকোড়ার মত ভেজে রাখতে হবে । এরপরে , পোসতো ও তিলকে একসাথে বেটে রাখতে হবে ( এক্ষেত্রে মনে রাখতে হবে পোসতোর পরিমান একটু বেশি ও তিল একটু কম নিতে হবে ।) চারপিস কাচালঙ্কাকে চিরে রাখতে হবে । টমেটো কুচি কুচি করে নিতে হবে , পেঁয়াজও কুচি কুচি করে নিতে হবে । এরপর,  একটি পাত্রে 1 চা চামচ জিরে গুঁড়ো , 2 চামচ ধনে ,1 চা চামচ আদা বাটা , 1 চা চামচ লঙ্কার গুঁড়ো , 1 চা চামচ হলুদ,  পরিমান মতো নুন , 1 চা চামচ গরম মশলা , 1 চা চামচ কাশমিরি মিরিচ , সামান্য পরিমানে চিনি ও জল দিয়ে মিশিয়ে রাখতে হবে ।

2nd step

এরপরে , একটি ফ্রাইং প্যানে পরিমান মতো সরষের তেল দিতে হবে । তেল গরম হলে , একটা তেজ পাতা ও গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে । এরপরে , কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়া চাড়া করতে হবে । টমেটো কুচি দিয়ে নাড়া চাড়া করতে হবে । হালকা সেদ্ধ হয়ে গেলে আগের থেকে মেশানো মশলার উপকরণগুলো তেলে দিয়ে ভালো করে কষতে হবে , মশলা থেকে তেল ছেড়ে গেলে , পরিমান মতো জল ঢেলে দিতে হবে । এরপরে জল ফুটে গেলে , ফুলকপির পকোড়া গুলি একটা একটা করে ছেড়ে দিতে হবে । এরপরে , হালকা নেড়ে চেড়ে অল্প জল ঢেলে দিতে হবে ।  জল ফুটে উঠলে পরে ভাজা মাচগুলো ওতে দিয়ে দিতে হবে । গ্যাসের আগুন ধিমি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । এক-মিনিট পর ঢাকনা খুলে ওতে তিল-পোসতো ও চার পিস কাচা লঙ্কা দিয়ে দিতে হবে । সামান্য পরিমান গরম মশলা ছড়িয়ে দিতে হবে ও একটু নাড়া চাড়া করতে হবে । ফুটে উঠলে নামিয়ে দিতে হবে । অবশ্যই মনে রাখতে হবে ,এই রেসিপিটি মাখা মাখা হবে । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ