লটে মাছের পকোড়া


 লটে মাছের পকোড়া  বানানোর জন্য আমাদের যা যা উপকরণ দরকার-

পাঁচশো গ্রাম লটে মাছ , একটা পেঁয়াজ ,আদা কুচি , রসুন, নুন ,হলুদ, ধনে পাতা ,আতপ চাল , একটা আলু সেদ্ধ, রিফাইন তেল, ব্যাসন ,কাচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো ,ধনে পাতা কুচি । 

পদ্ধতি-

প্রথমে লটে মাছকে হালকা  সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে একটা পাত্রে মাছগুলোকে রাখতে হবে । ধনে পাতা কুচিয়ে রাখতে হবে একটি পাত্রে ।এরপরের কাজ হল , পেঁয়াজ কুচি করতে হবে , দুটো কাচা লঙ্কাও কুচি করে নিতে হবে , একটা ছোটো আকারের টমেটো কুচিয়ে রাখতে হবে । সামান্য পরিমাণে আদা ঘষে নিতে হবে । এক চা চামচ রসুন বাটা লাগবে । সামান্য আতপ চালের গুড়োর সাথে এই সব উপকরণ গুলো মিশিয়ে এবং সেদ্ধ করা লটে মাছ মিশিয়ে নিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে । অন্য একটি পাত্রে ব্যাসন গুলিয়ে রাখতে হবে এবার ওই ব্যাটার থেকে ছোটো ছোটো করে হাতে চ্যাপটা করে সেপ করে নিতে । তারপর ফ্রাই পানে তেল ঢেলে , তেল গরম হলে সেপ করা পকোড়া গুলিকে   ব্যাসনে চুবিয়ে তেলে দিয়ে হালকা আচে লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি লটে মাছের পকোড়া ।    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ