ডিমের মাঞচুরিআন রান্না

 



 
ডিমের মাঞচুরিআন তৈরির জন্য যা যা উপকরণ দরকার-

1) 4 টে ডিম

2) 1 টা কেপসিকাম

3) 1 টা টমেটো

4) 4 টে কাচালঙকা

5) 1 টা বড়ো পেঁয়াজ

6) আদা ও রসুন

7) ধনে ও জিড়ে গুঁড়ো 

8) লঙ্কা গুঁড়ো 

9) নুন 

10) হলুদ গুঁড়ো 

11) টেমটো সস

12) পনির 100 গ্রাম

13) ধনে পাতা 

14) রিফাইন তেল  

15) গোটা ও গুঁড়ো গড় মশলা

16) গোটা তেজপাতা দুটো

17) গোটা জিড়ে 


এবার রান্নার পদ্ধতি:

1st step: 

প্রথমে 4 টে ডিম সেদ্ধ করে  ডিমের খোসা ছাড়িয়ে তারপর নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে , পনির চৌকো চৌকো মাঝারি আকারে কেটে রাখতে হবে ,ধনে পাতা কুচিয়ে একটা  পাত্রে রাখতে হবে ,কেপসিকাম ও টমেটো ও পেঁয়াজ ফালি ফালি করে কেটে রাখতে হবে , আদা ও রসুন পেস্ট করে রাখতে হবে , কাচালঙকা 4টে চিড়ে একটি পাত্রে রাখতে হবে , এক একটি মশলা এক একটি পাত্রে রাখতে হবে ।

2nd step: 

পেনে তেল ঢেলে , গ্যাস জালিয়ে, তেল গরম করে নিয়ে ,ওই গরম তেলে টুকরো করে কাটা পনিরগুলিকে হালকা লাল করে ভেজে রাখতে হবে (এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পনিরের টুকরো গুলি যেন ভেঙে না যায়) ।

3rd step:

পনির ভাজা হয়ে গেলে সেগুলিকে একটি পাত্রে তুলে রেখে ওই গরম থাকা তেলের মধ্যেই ডিমগুলিকে ভাজতে হবে ।

4th step (এটাই last step তাই এই step এর মধ্যেই সব আলোচনা করা হবে) :

ডিমগুলি ভাজা হয়ে গেলে সেগুলিকে একটি পাত্রে তুলে রেখে ওই বেচে থাকা তেলের মধ্যে গোটা গড় মশলা ,জিড়ে ও দুটো তেজ পাতা ফোড়ন দিতে হবে তারপর ওর মধ্যে ফালি করে থাকা পেঁয়াজ, কেপসিকাম ও টমেটো দিয়ে 1 মিনিট মিডিয়াম আচে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে 1tsp ধনে গুঁড়ো ,1 tsp জিড়ে গুঁড়ো ,1 tsp লঙ্কা গুঁড়ো,1 tsp আদা বাটা , 1 tsp হলুদ গুঁড়ো ও 1 tsp রসুন বাটা এবং স্বাদ মতো লবন দিয়ে এই উপকরণগুলিকে কষিয়ে নিতে হবে ।  কষানোর পর টুকরো করে ভেজে থাকা পনির ও ভেজে থাকা ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দিতে হবে । তারপর অল্প পরিমাণে জল দিয়ে অল্প আচে রান্না করতে হবে । যখন জলটি ফুটে উঠবে তখন তার মধ্যে 1 tsp গুঁড়ো গড় মশলা ও 2 tsp টমেটো সস দিতে হবে । তারপর হালকা নাড়াচাড়া করে রেসিপিটি মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিতে হবে।

সুস্বাদু ডিমের মাঞচুরিআন একদম তৈরি ।

___________________________________________________

TSP -

ENGLISH MEANING-Tea Spoon 

Bangali MEANING-চা চামচ 


 

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ