রাঙা আলুর হালুয়া

 উপকরণ: রাঙা আলু ১ কেজি, দুধ ১ লিটার ( বেশ ঘন ), কিসমিস ১ চামচ, চিনি ৭৫০ গ্রাম, ঘি ১ গ্রাম, তেজপাতা ও গরমমসলা আন্দাজমত, গোলাপজল ২ চা চামচ। 

প্রণালী: রাঙা আলু খোসা সমেত সেদ্ধ করে খোসা ছড়িয়ে চটকে নিন। দুধ ঘন করে কম আঁচে ফুটিয়ে রাখুন। ফোটানো দুধ ও চটকানো রাঙা আলু একটা হাঁড়িতে ঢেলে ভালো করে মেশান। তেজপাতা দিন। খানিকটা ঘি দিয়ে আঁচে চাপান। নেড়েচেড়ে যখন দেখবেন জল কমে আসবে তখন চিনি দিন। বেশ ঘন হয়ে এলে কিসমিস দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাকি ঘি টুকু ঢেলে কিছুক্ষণ ফোটান। নামিয়ে গরম মশলা ও গোলাপজল ছড়ান। ফ্রিজে রেখে ঠাণ্ডা পরিবেশন করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ