উপকরণ:- মুরগি 1 টি গোটা চার টুকরো করে কাটা, লেবু 1 টি, নুন প্রয়োজন মত, আদাবাটা ½ চামচ, রসুন বাটা ½ চামচ, জিড়ে গুড়ো ½ চা চামচ, গরমমসলাগুড়ো ½ চামচ, বিট নুন প্রয়োজন মত, সাদা মরিচ গুড়ো ½ চা চামচ , মেথি পাতা 2-4 টি, কাজু বাদাম বাটা ½ চামচ, সর্ষের তেল 1 টেবিল চামচ , ক্রিম 1 টেবিল চামচ।
প্রণালী:- প্রথমে মুরগিতে লেবু ও নুন মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করুন। এরপর আদা ও রসুন বাটা মুরগিতে ভালো করে মাখুন । বিট নুন, মেথিপাতা, জিরে গুড়ো , গরমমসলা,সাদা মরিচ, কাজু বাটা, দই, লেবুর রস, ক্রিম ও সর্ষের তেল ভালো করে মুরগিতে মিশিয়ে দিন। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন। অত পর তন্দুরে দিন। বাদামী রঙ ধরলে ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন।
0 মন্তব্যসমূহ
If you have any doubt , let me know !!