ভোলা মাছের সরষের পোস্ত ঝাল


 উপকরণ:-

মাঝারি সাইজের মাছ 400-500 g । সরিষার তেল পরিমান মত । নুন , হলুদ, জিরে গুঁড়ো । সর্ষে-পোস্ত ,4-5 টা গোটা কাচা লঙ্কা । একটা মাঝারি সাইজের টমেটো । একটা সাইজের পেঁয়াজ।  লঙ্কার গুঁড়ো , কালোজিরে সর্ষে -পোস্ত পরিমান মত । ধনেপাতা কুচি । 

পদ্ধতি:-

মাছগুলোকে উষ্ণ-গরমজলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে । তাতে সামান্য পরিমানে নুন-হলুদ মাখিয়ে রাখতে হবে । এবার একটি পাত্রে সর্ষে-পোস্ত বাটা রেখে দিতে হবে । অন্য একটি পাত্রে পরিমান মত নুন, জিরে গুঁড়ো , হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে অল্প পরিমানে জল দিয়ে রাখতে হবে । এবার,  একটি পাত্রের মধ্যে টমেটো ও একটি পাত্রে পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে ।

এবার,  একটি ফ্রাইং প্যানে তেল ঢেলে দিতে হবে । তেল গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা লাল করে ভেজে রাখতে হবে ।

এবার,  মাছগুলিকে তুলে নিয়ে ঐ তেলের মধ্যে কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে । সামান্য ভাজা হয়ে গেলে টমেটো কুচি - গুলোকে দিয়ে দিতে হবে । হালকা সেদ্ধ হয়ে এলে ম্যারিনেট করা মশলা দিয়ে দিতে হবে । এবারে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে । মশলা থেকে তেল ছেড়ে এলে, মাছগুলোকে দিয়ে দিতে হবে । সামান্য উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে । গ্যাসের আচটাকে কমিয়ে দিতে হবে । একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । মাছ ফুটে উঠলে সর্ষে -পোস্ত বাটা দিয়ে দিতে হবে । গোটা কাচা লঙ্কা গুলোকে দিয়ে দিতে হবে এবং ধনে পাতা কুচি ছাড়িয়ে নামিয়ে দিতে হবে । এক্ষেত্রে মনে রাখতে হবে (সর্ষে -পোস্ত-বাটা কষানো যাবে না)। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ